
ময়মনসিংহের হালুয়াঘাটে উৎসবমুখর পরিবেশে চলছে পৌর নির্বাচনের ভোট গ্রহণ। আজ বৃহস্পতিবার ১০টি কেন্দ্রের ৬০টি বুথে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটাররা। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি তাঁরা। তবে প্রথমবারের মতো হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে কোনো অসুবিধা হয়নি বলে জানান তাঁরা।
সকালে পৌরসভার সেন্ট এন্ডুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় তরুণ ভোটার সাদিকের সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম ইভিএমে ভোট দিয়েছি। প্রথমে শঙ্কায় ছিলাম। তবে পরে মনে হচ্ছে খুব সহজ একটি পদ্ধতি। ইভিএমে ভোট দিতে পেরে অনেক খুশি।’
ভোট দিতে আসা পঞ্চাশোর্ধ্ব জয়গুন বলেন, ‘প্রথম ভোট দিলাম মেশিনে। প্রথমে ডর লাগছিল, এখন ভালো লাগছে ভোট দিতে পারায়।’
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ৯ ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৬০টি বুথে চলছে ভোট গ্রহণ। পৌর এলাকায় ১৯ হাজার ৫৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৯ হাজার ২৮৮ জন পুরুষ ও ৯ হাজার ৭৬৬ জন নারী ভোটার রয়েছেন। এবার মেয়র পদে চারজন, নয়টি ওয়ার্ডে সংরক্ষিত সদস্য আটজন এবং সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থীসহ সর্বমোট ৪০ জন প্রার্থী মাঠে রয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জন কেনথ রিছিল আজকের পত্রিকাকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় ৯টি ওয়ার্ডের ১০টি কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা অবস্থান করছেন। এ ছাড়া পৌর এলাকায় প্রতিটি কেন্দ্রে র্যাব ও বিজিবি টহলে থাকবে।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৩ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৩ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৫ ঘণ্টা আগে