
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। একই সঙ্গে তিনি নবগঠিত ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন ও বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।
রাষ্ট্রীয় পর্যায়ে এই প্রথম কোনো ভেটেরিনারিয়ান ও শিক্ষক হিসেবে অধ্যাপক বাহানুর রহমান এ সম্মাননা পেলেন।
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের মূল উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষা, শিক্ষক ও গবেষণা। শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ও গবেষণার মান উন্নত হয়। বর্তমান বিশ্বে টিকে থাকতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।
বাহানুর রহমান আরও বলেন, ‘শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে সুনাগরিক ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান সৃষ্টি ও বিতরণ নয়, সেই জ্ঞানকে প্রায়োগিক রূপ দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে, কৃষিবিষয়ক জ্ঞান ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।’
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার দেশের বিভিন্ন পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মানিত করেছে সরকার। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।
জাতি গঠন, শিক্ষা ও জ্ঞানচর্চায় শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবসে এ সম্মাননার আয়োজন করা হয়। এর আগে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার এর পরিধি বাড়িয়ে ১০১ জন শিক্ষককে সম্মানিত করা হয়েছে।

জয়পুরহাটের পাঁচবিবিতে এক কৃষকের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৭৬ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার শিরতা গ্রামের কৃষক রমজানের বাড়িতে এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।
৩ মিনিট আগে
রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেডের প্রজেক্ট ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউন ফিস স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদ
৫ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা শুরুর আগেই অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল জব্দ করে ধ্বংস করেছে প্রশাসন।
১৪ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার এবং ছয়জনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক ও সহসভাপতি পদমর্যাদার মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষর
৩২ মিনিট আগে