জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে ছাত্রলীগের প্রোগ্রামে ডাকাকে কেন্দ্র করে হলের কক্ষের দরজা ভেঙে শিক্ষার্থীকে মারামারি ও জখমের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪১৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ সময় ওই কক্ষে অবস্থানরত ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তৌহিদ আহমেদ (ডায়মন্ড) আহত হন।
খোঁজ নিয়ে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করাকে কেন্দ্র করে বঙ্গবন্ধু হলের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী তৌহিদের সঙ্গে বিবাদে জড়ায় হলের কয়েক জন জুনিয়র ছাত্রলীগ কর্মী। এর জেরেই জুমআর নামাজের পর তার উপর হামলা করে তাঁরা। এ সময় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে হামলা করা হয়। এতে শারীরিকভাবে জখম হন এবং মাথায় আঘাত পান ডায়মন্ড। পরে তাঁকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তার মাথার অঘাতে ৩টি সেলাই করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে আক্রান্ত ডায়মন্ড কোনো মন্তব্য করতে রাজি হননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, ‘এ ব্যাপারে উপাচার্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। হল প্রশাসনের দ্বায়িত্বে তদন্ত কার্যক্রম চলছে। তদন্ত শেষে এই ঘটনা সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার বলেন, ‘এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল তদন্তের রিপোর্ট জমা দেওয়া হবে। আর বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করে সবচেয়ে বড় অপরাধ করেছে। আর আমরা ঘটনাস্থলে গিয়ে রক্ত দেখতে পেয়েছি। এই ঘটনায় দ্রুত অভিযুক্তদের তদন্ত করে বিচারের আওতায় আনা হবে।’

ডিএমপির নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭৫৯ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে সবচেয়ে ২৬৩ জনতে মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এদের বিরুদ্ধে ৪২টি মামলা হয়েছে।
৩ মিনিট আগে
বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল হাই মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর দশমিনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ছয় জেলেকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে দুটি ইঞ্জিনচালিত ট্রলারও জব্দ করা হয়...
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনীতে কৃষক মো. কামাল উদ্দিনের সোলার প্যানেলের তিনটি প্লেট চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার ভবানীপুর মাঠে এ ঘটনা ঘটে। এর তিন মাস আগেও একই স্থান থেকে তাঁর সোলার প্যানেলের আরও তিনটি প্লেট চুরি হয় বলে জানা গেছে।
২ ঘণ্টা আগে