
এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার মোজাহিদ (২২) ও শেরপুর সদরের ইমন মিয়া (২৫)। মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পুলিশ ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে এক শিক্ষার্থীর মোবাইল ফোন কৌশলে ছিনতাই করে একটি চক্র। ট্রেনটি ভোর ৬টার দিকে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছার পর ওই শিক্ষার্থী পুলিশ ফাঁড়িতে গিয়ে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়েই ভুক্তভোগী শিক্ষার্থীকে ছিনতাইকারীদের ধরতে গিয়ে স্টেশন এলাকায় অভিযান চালায় পুলিশ। প্রথমে মোজাহিদ নামে এক ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যে ইমন নামে অপর ছিনতাইকারীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁরা ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করে ওই শিক্ষার্থীর কাছে ফিরিয়ে দেয় পুলিশ। এ ঘটনায় আটক দুই ছিনতাইকারীকে ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়।
এসআই মোবারক হোসেন বলেন, আটকেরা সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গফরগাঁও থেকে ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রেনে ওঠেন তাঁরা। সুযোগমতো ওই শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাই করেন। অভিযোগ পেয়ে দ্রুত অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাদের ময়মনসিংহ রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে