ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মধ্য বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম। তিনি নিজের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স নাজিম উদ্দিন ট্রেডার্সে টেলিফোন সংযোগের জন্য ২০১২ সালে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গৌরীপুর কার্যালয়ের লাইনম্যান মোহাম্মদ আলী সংযোগ খরচ বাবদ ৩ হাজার টাকা নেন। তারপর দীর্ঘ অপেক্ষার পরও তিনি সংযোগ পাননি।
সেই জাহাঙ্গীরকে এখন প্রায় ১৭ হাজার টাকার বকেয়া বিল ধরিয়ে দিয়েছে বিটিসিএল। তিনি ২৭ ফেব্রুয়ারি ডাকযোগে বিটিসিএলের ময়মনসিংহের কনিষ্ঠ সহকারী ব্যবস্থাপকের (রাজস্ব) কার্যালয়ের একটি নোটিশ পান। সেখানে উল্লেখ রয়েছে, ২০১৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মে মাস পর্যন্ত টেলিফোন সংযোগ (৫৬৪২৮ নম্বর) ব্যবহারের জন্য তাঁর কাছে বিটিসিএলের বকেয়া রয়েছে ১৬ হাজার ৯৪৫ টাকা। যা আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
জাহাঙ্গীর আজকের পত্রিকাকে বলেন, আবেদনের পর লাইনম্যান মোহাম্মদ আলী সংযোগ খরচ বাবদ তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা নেন। পরে গৌরীপুর কার্যালয়ে অনেকবার যোগাযোগ করেও সংযোগ পাননি তিনি। সংযোগ অনুমোদন হলে তা গ্রাহকের প্রতিষ্ঠান বা বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব বিটিসিএলের কিন্তু তারা তা দেয়নি। তা ছাড়া ৫৬৪২৮ নম্বরটিও তাঁকে দেওয়া হয়নি। কিন্তু এত বছর পর এসে প্রায় ১৭ হাজার টাকা বকেয়া বিল পরিশোধের নোটিশ পেলেন তিনি।
এ ব্যাপারে কথা হলে লাইনম্যান মোহাম্মদ আলী বলেন, ‘বিষয়টি অনেক দিন আগের। কেন এমন হয়েছে, অফিসের কাগজপত্র না দেখে বলা সম্ভব না।’
যোগাযোগ করা হলে ময়মনসিংহ বিটিসিএলের ব্যবস্থাপক (টেলিকম) এম এ মুকিত বলেন, ‘সংযোগ ছাড়া বিল হওয়ার কথা না। হয়তো কোথাও কোনো ভুল হয়েছে। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।’

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) কার্যালয়ে আনসার সদস্যদের বিরুদ্ধে চোর সন্দেহে এক যুবককে আটকে মারধর করে হত্যার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
১৯ মিনিট আগে
লক্ষ্মীপুর সদর উপজেলার আটিয়াতলীতে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব হোসেনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ বলছে, তাঁকে সদর থানায় পাঠানো হয়েছে এবং মামলা ও অন্যদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
২৩ মিনিট আগে
গত ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক শিক্ষার্থীরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরে অভিযুক্ত শিক্ষক শরীর টিপে নেওয়ার কথা বলে ভুক্তভোগী শিক্ষার্থীকে তাঁর কক্ষে ডেকে নেন। ম্যাসাজের একপর্যায়ে তাঁকে ধর্ষণ করেন ওই শিক্ষক। বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতিও দেখানো হয় শিক্ষার্থীকে।
২৬ মিনিট আগে
মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়।
২৮ মিনিট আগে