Ajker Patrika

ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
ড্রামের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি স্লুইসগেট এলাকায় ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা পানিতে একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ড্রামটি উদ্ধার করে। ড্রামের ভেতর থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ড্রামের ভেতর রেখে পানিতে ফেলে দেওয়া হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত