
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস ও প্রাইভেট কারের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাশিয়ানী উপজেলার শিবগাতি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে শিবগাতি স্ট্যান্ডের সামনে ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে গোপালগঞ্জগামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায়। সংঘর্ষের পর যাত্রীবাহী বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় প্রাইভেট কারের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বাস ও প্রাইভেট কারের অন্তত ২০ জন যাত্রী আহত হন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাঁদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন দুর্ঘটনা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরেক শিক্ষার্থী বলেন, ‘চুয়েটে কমপ্লিট শাটডাউন চলছে। আন্দোলনের দ্বিতীয় দিনে আমরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করছি। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।’
৫ মিনিট আগে
নেত্রকোনা-৪ আসনের এমপি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নিজস্ব অর্থায়নে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৭ জন নেতা-কর্মী পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে পথে রওনা হয়েছেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।
৮ মিনিট আগে
চাঞ্চল্যকর এ হত্যা মামলায় গত দুই দিনে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী তিনজন এবং একজন জুস বিক্রেতা।
১০ মিনিট আগে
কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। তিনি বলেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হবে এবং এ জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চান না।
১০ মিনিট আগে