Ajker Patrika

ময়মনসিংহে পথরোধ করে ছাত্রদল নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে পথরোধ করে ছাত্রদল নেতাকে পিটিয়েছে দুর্বৃত্তরা
হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদলের নেতা জালাল উদ্দিন। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে দুধনই সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতে পথরোধ করে জালালের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তাঁকে মাটিতে ফেলে রাখা হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা ঘটনার তীব্র প্রতিবাদসহ হামলায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার জানান, জালালকে পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে পেটানো হয়েছে। পূর্বশত্রুতার জেরে হামলার এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এতে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত