রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদকে সামনে রেখে লকডাউন শিথিল করার ফলে রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে মানুষ। আজ মঙ্গলবার সকাল এগারোটায় ঢাকা মহাসড়কের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ডে অতিরিক্ত যানবাহনের চাপে সারা রাস্তা জুড়ে জ্যামের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা যায়, রাস্তায় অতিরিক্ত যানবাহনের চাপের ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সেই সঙ্গে তীব্র গরমে দীর্ঘক্ষণ গাড়িতে আটকে থাকায় নারী ও শিশুরা চরম অস্বস্তিতে পড়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়কে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছাড়া ছোটখাটো বেশ কয়েকটি দুর্ঘটনার ফলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। দেশের দক্ষিণ উত্তরাঞ্চলের কমপক্ষে ২১ জেলার মানুষ ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে বাড়ি যাওয়ার ফলেই মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
এ সময় মহাসড়কের তলা এলাকায় জ্যামে আটকে পড়া প্রাইভেটকারের চালক মো. আসলাম জানান, গাবতলী থেকে মানিকগঞ্জ পর্যন্ত আসতে সময় লেগেছে চার ঘণ্টা। সারা রাস্তায় ছিল জ্যাম। গাড়ি চালানো যাচ্ছে না, থেমে থেমে আসতে হয়। কখন বাড়ি যাব তা অনিশ্চিত।
বানিয়াজুরী বাসস্ট্যান্ডে দায়িত্ব পালনরত ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং মহাসড়কে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। ভোর থেকে আমি মহাসড়কের বিভিন্ন স্থানে টহল দিচ্ছি। সকালে মহাসড়কে গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হয়েছিল, এখন স্বাভাবিক আছে। তবে বিভিন্ন রুটের অতিরিক্ত পরিবহনের চাপে গাড়িগুলো ধীর গতিতে চলাচল করছে।

চট্টগ্রামের রাউজানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পারিবারিকভাবে আয়োজিত অনুষ্ঠানে খাবার খেয়ে দাবি করে বসেন চাঁদা। দুই লাখ টাকা চাঁদা না পেয়ে আয়োজকদের ওপর হামলা, শ্লীলতাহানি ও স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে স্থানীয় একদল যুবকের বিরুদ্ধে।
১ ঘণ্টা আগে
রাজধানীর পশ্চিম জুরাইনে একটি মাদ্রাসার ছাদ থেকে পড়ে ইয়ামিন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে সে কীভাবে পড়েছে, সেটি নিশ্চিত করে জানাতে পারেনি মাদ্রাসা কর্তৃপক্ষ।
১ ঘণ্টা আগে
সৌদি আরবে রেসিং কারের চাপায় জাহাঙ্গীর মিয়া (২১) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত জাহাঙ্গীর ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পালইকান্দা গ্রামের কুয়েত প্রবাসী শাহজাহান মিয়ার ছেলে।
১ ঘণ্টা আগে
মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। রোববার বিকেলে উপজেলার দত্তপাড়া এলাকার রেললাইনের সূর্যনগর আন্ডারপাসের পশ্চিমে রেলসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
১ ঘণ্টা আগে