মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ রোববার রাতে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান। এছাড়া নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মোরশেদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে মাদারীপুরের কালকিনির লক্ষ্মীপুরে স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগমের পক্ষে একটি মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও কর্মী এসকেন্দার খাঁ। এ সময় লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক বেপারীর নেতৃত্বে অর্ধশতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় ফজলুল হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা করে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক লক্ষ্মীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন গেন্দু কাজী। এরই জের ধরে লক্ষ্মীপুর ইউনিয়নের উত্তেজনা দেখা দেয়।
এরপর গত শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এসকেন্দার খাঁ (৭০) বাড়ির সামনের রাস্তায় হাঁটতে বের হলে ফজলুল হক বেপারীর লোকজন তাঁকে কুপিয়ে আহত করে। এ সময় এসকেন্দার খাঁয়ের চাচাতো ভাই আবু বক্কর খাঁ বাধা দিতে এলে তাঁকেও কুপিয়ে জখম করা হয়। পরে দুজনকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই দুপুরে চিকিৎসাধীন অবস্থায় এসকেন্দার খাঁ মারা যান।
পরপর দুটি ঘটনায় মাদারীপুর-৩ আসনের নির্বাচনী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি হয়। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোছা তাহমিনা বেগম ওসিকে প্রত্যাহার চেয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন দেন। পরে বিষয়টি তদন্ত করে কমিশন। সত্যতা পাওয়ায় প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, কালকিনি থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশনা এসেছে। এ ব্যাপারে সোমবার সকালে চিঠি পাব। একই সঙ্গে সোমবার থানায় নতুন ওসি হিসেবে আব্দুল আল মামুন যোগদান করবেন। পরিদর্শক সরকার আব্দুল আল মামুন ঢাকা জেলা থেকে মাদারীপুর জেলায় আসবেন।
মাদারীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসানকে প্রত্যাহারের নির্দেশ এসেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগের পর ওসিকে প্রত্যাহার করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখ্য, মাদারীপুর-০৩ আসনের নৌকা প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মোছা তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের এমপি।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা ইউনিয়নের মধ্য ভাটিপাড়া গ্রামের প্রতিবন্ধী শফিকুল ইসলামের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার (৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকী শফিকুলের পরিবারকে তার কার্যালয়ে আমন্ত্রণ জানান এবং তাদের খোঁজখবর নেন।
১ মিনিট আগে
মতবিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুব শক্তির জেলা কমিটির ১০ নেতাকর্মী পদত্যাগ করেছেন।পদত্যাগকারীরা হলেন, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বাবলু নন্দী, যুগ্ম সদস্যসচিব (দপ্তর) মো. শাহাদাত হোসেন...
১২ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৬৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে মো. শাহাদৎ জামান জিকো আহ্বায়ক ও মো. আশানুর রহমানকে সদস্যসচিব করা হয়েছে।
১৪ মিনিট আগে
গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় রাজশাহী মহানগরের ২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ করা হয়।
১৮ মিনিট আগে