লালমনিরহাটের পাটগ্রামে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎবাবা আরিফুল ইসলাম লেলিনকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে লালমনিরহাট শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক দায়রা জজ নিত্যানন্দ সরকার এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম লেলিন রংপুর কোতোয়ালির খটখটিয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার একটি এলাকায় এক বিধবার সঙ্গে ২০১৫ সালের দিকে দ্বিতীয় বিয়ে হয় আরিফুল ইসলাম লেলিনের। সেই সুবাদে মাঝেমধ্যে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন লেলিন। এরই মধ্যে বাড়ি ফাঁকা থাকায় লেলিন অষ্টম শ্রেণি পড়ুয়া তাঁর সৎ মেয়েকে ধর্ষণ করেন। সর্বশেষ ২০১৯ সালের ২৬ জুলাই ছোট বোনকে নিয়ে ঘুমিয়ে ছিল ভুক্তভোগী ওই স্কুলছাত্রী। একই কক্ষে অন্য বিছানায় থাকা লেলিন এসে তাকে ছোট বোনের সামনেই ধর্ষণ করেন। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হলে বিষয়টি জানাজানি হয়। পরে ভুক্তভোগী তার পরিবারকে বিস্তারিত জানালে ওই বছরের ৮ আগস্ট ওই স্কুলছাত্রী বাদী হয়ে পাটগ্রাম থানায় আরিফুল ইসলাম লেলিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করে।
মামলাটির দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে আজ রায় ঘোষণা করেন আদালত। এতে আসামিকে কারাদণ্ড ও জরিমানা করেন আদালত। জরিমানার অর্থ বাদীকে ক্ষতিপূরণ বাবদ দেওয়ার আদেশ দিয়েছেন আদালত। যা অবশ্যই আপিল নিষ্পত্তির সময়সীমার পরে আদায়যোগ্য।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে সৎবাবাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা বাদীকে ক্ষতিপূরণ বাবদ প্রদান করতেও আদেশ দিয়েছেন।

যশোরের কেশবপুরে আবদুল খালেক মান (৯০) নামে এক বৃদ্ধের লাশ বাড়িতে রেখে জমি নিয়ে বিরোধে মারামারিতে জড়িয়ে পড়েন দুই ছেলে। এক পর্যায়ে তারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
২ মিনিট আগে
ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন মোটরসাইকেলের আরও দুই আরোহী। আজ সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মালিগ্ৰাম এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণার এক ঘণ্টা পরেই স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। আজ সোমবার উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে সেই স্থগিত আদেশ বাতিলের দাবি জানানো হয়।
২১ মিনিট আগে
সৌদি আরবে আড়াই হাজার রিয়াল বেতনে ড্রাইভিং ভিসার লোভ দেখিয়ে লাখ টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা ড্রাইভিং ভিসার নাম করে সাধারণ মানুষের হাতে টুরিস্ট ভিসা ধরিয়ে দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করত...
২৭ মিনিট আগে