
কুষ্টিয়া শহরে ঝটিকা মিছিল করেছে যুবলীগ। গতকাল রোববার সকালে শহর যুবলীগের ব্যানারে পিটিআই রোডে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ির সামনে থেকে মিছিলটি বের করা হয়। এতে বালু সরানোর কথা বলে ভাড়া করা দিনমজুরদের ব্যবহার করা হয়েছে। তাঁরা এখন গ্রেপ্তার হয়ে জেলে গেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, সকালে একটি ঝটিকা মিছিল বের করেন ১০-১৫ জন যুবক। তাঁরা স্লোগান দিয়ে মিছিলটি নিয়ে কাস্টম মোড়ের দিকে এগিয়ে যান। কিছুক্ষণ পর মিছিলে অংশ নেওয়া অনেকে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁদের কাছে মাটি কাটার ঝুড়ি ও কোদাল পাওয়া যায়। তাঁদের মধ্যে আটজন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ও দুজন সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় রাসিদুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি কুষ্টিয়া মডেল থানায় নাশকতার মামলা করেন। এতে ২১ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এই মামলায় আটক ১০ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
ঝটিকা মিছিলের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মিছিলে নেতৃত্ব দেন শহর যুবলীগের আহ্বায়ক সজীবুর রহমান সজীব। মিছিলের ব্যানারে লেখা ছিল ‘হটাও ইউনুচ বাঁচাও দেশ’। মাস্ক পরা ১০-১৫ যুবক ব্যানার হাতে মিছিল শুরু করার পর সজীব রাস্তার পাশে বসে থাকা মাঝবয়সী কয়েকজনকে হাতে দিয়ে ইশারা করেন। এরপরই তাঁরা মিছিলের পেছন পেছন হাঁটতে থাকেন।
গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা শ্রমিক। অজ্ঞাতনামা এক যুবক বালু সরানোর কথা বলে ৬০০ টাকা মজুরি দেওয়ার কথা বলে তাঁদের ডেকে মিছিলে নিয়ে যান।
স্বজন মানিক ও সিহাব জানান, সকালে শহরের ছয়রাস্তার মোড় থেকে এক ব্যক্তি ১০ জনকে কাজের কথা বলে পিটিআই রোডে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তি শ্রমিকদের জানান, সারা দিন কষ্ট করা লাগবে না, এখানে দাঁড়ালেই পুরো টাকা পেয়ে যাবেন। সেখানে কয়েকজন একটি ব্যানার নিয়ে শ্রমিকদের পেছনে দাঁড় করিয়ে দেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও শ্রমিকেরা দাঁড়িয়ে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাঁদের আটক করে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের ভাড়া করে এনে মিছিলের চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় তাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০ জনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা হলে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ভিডিও ফুটেজ দেখে সজীব নামের এক যুবলীগ নেতাকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে। তাঁকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হানিফকে কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
৬ মিনিট আগে
ধানের চারা রোপণের সময় স্বপ্ন ছিল ফসল ঘরে তুলবেন। সেই ফসল বিক্রি করে চলবে সংসার, শোধ হবে ধারদেনা। কিন্তু বৃষ্টির পানিতে এখন তলিয়ে আছে তাঁদের ধানখেত। ফসল ঘরে তুলতে পারবেন কি না, সেই দুশ্চিন্তায় দিন কাটছে রামগড়ের কৃষকদের। গত সপ্তাহের টানা বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে রামগড় পৌরসভার বিভিন্ন এলাকার শত
১০ মিনিট আগে
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করার ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল ওয়াহেদ চৌধুরীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া সংঘর্ষের ঘটনায় দর্শন বিভাগের এক শিক্ষার্থীকে স্থায়ী এবং ইতিহাস বিভাগের
২২ মিনিট আগে
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে আটক হওয়ার পর কারাভোগ শেষে বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন নড়াইলের দুই নারী। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ভারতের হরিদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ ও ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
২৬ মিনিট আগে