Ajker Patrika

কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫

কুড়িগ্রাম প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৬: ৫২
কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক পরিবারের চারজনসহ নিহত ৫
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার চতলাকান্দা গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী লিপি, তাঁদের ছেলে রিশাদ ও মেয়ে তুবা এবং লিপির বোন শরিফা। এ ছাড়া অটোরিকশাচালকও দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে রৌমারী থানার ওসি কাওছার আলী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। দুই নারীসহ তিনজনের লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় উপজেলা হাসপাতালে পাঠানো আরও দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) আব্দুস সামাদ বলেন, ‘আমরা এ পর্যন্ত ৫ জনের মরদেহ পেয়েছি। এর মধ্যে দুটি শিশু ও দুইজন নারী রয়েছেন। পুরুষ লোকটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তিনি অটোরিকশাচালক বলে জানা গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত