Ajker Patrika

কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. আলমগীর। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীর ওরফে আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আমাটি শিবপুর এলাকায় নিজের বাড়ির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলমগীর আমাটি শিবপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে আমাটি শিবপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় আলমগীরের বাড়ির সামনের পাকা রাস্তায় তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশির একপর্যায়ে তাঁর কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, এ ঘটনায় আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত