
কিশোরগঞ্জ-ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের নান্দলা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বাস দুটি দুমড়েমুচড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা করিমগঞ্জগামী ‘অছিম পরিবহন’ এবং নেত্রকোনা থেকে চট্টগ্রামগামী ‘মিনহাজ পরিবহনের’ একটি বাসের মধ্যে নান্দলা বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় মিনহাজ পরিবহনের চালক গুরুতর আহত হয়েছেন। তবে অন্য বাসের চালক ঘটনার পরপরই পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিলে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক জানান, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে থেকে পরিস্থিতি তদারকি করছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে