কুষ্টিয়ার কুমারখালীতে এক স্কুলছাত্রীকে ইভটিজিং করার প্রতিবাদ করার অপরাধে চার যুবককে হাতুড়িপেটা করেছে অজ্ঞাতরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিলাইদহ কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার শিলাইদহ ইউনিয়নের আব্দুস মজিদের ছেলে হৃদয় (২২), বানিয়াপাড়া গ্রামের সোনাই শেখের ছেলে সোহাগ (১৯) ও আকব্বর আলীর ছেলে মামুন (২২) ও সেকেন্দার আলীর ছেলে তুহিন (১৪)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ বিষয়ে আহত মামুন বলেন, দুপুরে অজ্ঞাত কিছু যুবক শিলাইদহ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উত্ত্যক্ত করছিল। আমরা কয়েকজন এর প্রতিবাদ করলে বখাটেরা চলে যায়। একটু পরে শিলাইদহ কাঁচাবাজারে গেলে কিছু যুবক হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে পালিয়ে যায়। এতে আমরা আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) তুষারুজ্জান বলেন, ভিকটিমদের চিকিৎসা চলছে। বিষয়টি তদন্তাধীন। পরে বিস্তারিত জানানো যাবে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
১০ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে