
খুলনা নগরীর টুটপাড়া এলাকার যুবলীগ কর্মী ইসমাইল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. ফারদিন খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার তাঁদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি হলেন মো. রায়হান মোল্লা ও সাইফুল হাওলাদার। এ সময়ে তাঁদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, তিনটি শটগানের গুলি, বিভিন্ন মোবাইল অপারেটরের ৯টি সিমকার্ড ও শীর্ষ সন্ত্রাসী সংগঠন ‘বি কোম্পানি’র লোগো-সংবলিত ৫টি গেঞ্জি উদ্ধার করা হয়।
জানতে চাইলে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, সন্ত্রাসী ফারদিন খানকে আমরা দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। গতকাল রোববার বিকেলে টুটপাড়া মেইনরোডে পুলিশের জালে গ্রেপ্তার হয় সে। পরবর্তী সময়ে তার দেখানো পথ অনুসরণ করেই রাত সাড়ে ১২টার কিছুক্ষণ পর লবণচরা থানা এলাকা থেকে অপর দুজনকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, রায়হান মোল্লার কাছ থেকে বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি এবং সাইফুল হাওলাদারের কাছ থেকে শটগানের তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা বলেন, আসামি ফারদিন খানের বিরুদ্ধে ৪টি হত্যা, ১টি অস্ত্র, ১ মাদক ও ১টি অন্যান্য মামলা রয়েছে। সব বিষয় খাতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে কেএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রোজাউর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, মাদক-কাণ্ড ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইসমাইলকে হত্যা করে দুর্বৃত্তরা। গ্রেপ্তার সন্ত্রাসীরা গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী। সন্ত্রাসীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই।

নোয়াখালীর কবিরহাট উপজেলার আলগির খালের ওপর নির্মিত আলোচিত ‘রিকশাওয়ালার বাঁধ’ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। ২০২৪ ও ২০২৫ সালের বন্যার পর দীর্ঘদিনের জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন সংকট নিরসনে নেওয়া এ পদক্ষেপে ১৫০ বর্গকিলোমিটার এলাকার প্রায় ৯ লাখ মানুষের উপকার হবে বলে জানিয়েছে প্রশাসন।
১১ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আল আমিন সৈকত নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় হামলার পর তাকে আল-শেফা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১২ মিনিট আগে
২০১২ সালে গুম হন বরিশাল নগর ছাত্রদলের ২০ নম্বর ওয়ার্ড সভাপতি ফিরোজ খান কালু এবং তাঁর ভাই ছাত্রদল কর্মী মিরাজ খান। ১৪ বছর পরও ছেলের সন্ধান চেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন কালুর মা। কালু ও মিরাজ গুমের বিচার দাবিতে আজ সোমবার নগরীতে মানববন্ধন করা হয়। এ সময় কালুর সন্তান আব্দুল্লাহ জিসান বাবাকে ফিরিয়ে দেওয়ার
১৩ মিনিট আগে
রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রংপুর জিলা স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
২১ মিনিট আগে