কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মী নদীতে নিখোঁজের প্রায় ৭ ঘণ্টা পর এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের শিলাইদহ খেয়াঘাট এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
এর আগে দুপুর ১২টার দিকে শিলাইদহ খেয়াঘাটের নৌকায় উঠতে গিয়ে সে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল।
নিহতের নাম মো. রাফি মল্লিক (১৭)। সে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার মিয়াপাড়া এলাকার আবু দাউদ মল্লিকের ছেলে।
ফায়ার সার্ভিস ও স্বজন সুত্রে জানা যায়, চাকরির সুবাদে রাব্বির বাবা পাবনা শহরে ভাড়া বাসায় বাস করেন। ভাড়া বাসায় যাওয়ার জন্য আজ বৃহস্পতিবার রাফি গোপালগঞ্জ থেকে ট্রেনে চড়ে কুমারখালী রেলস্টেশনে নামে। এরপর শিলাইদহ খেয়াঘাট এসে নৌকায় উঠার সময় পানিতে পড়ে ডুবে যায় সে। পরে স্থানীয় লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে কুমারখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে।
মা সুবর্ণা বেগম জানান, ছেলেকে নিয়ে তিনি পাবনায় স্বামীর কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে শিলাইঘটে এসে তিনি ওয়াশরুমে গিয়েছিলেন। ওয়াশরুম থেকে এসে তিনি দেখেন তাঁর ছেলে নেই।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহির উদ্দিন জানান, নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে গিয়ে ডুবে যায় রাব্বি। খবর পেয়ে তাঁরা উদ্ধার অভিযান চালান এবং সন্ধ্যা ৭টার দিকে লাশ উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করেন তিনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে