খুলনায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের তিন ধারায় ১০ বছর, ৭ বছর ও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক রোজিনা আক্তার এই রায় ঘোষণা করেন।
সাজা পাওয়া আসামিরা হলেন নূর মোহাম্মদ অনিক (২৭) ও মো. মোজাহিদুল ইসলাম রাফি (২৪)। তাঁরা দুজনই খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
খুলনার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শওকত আলী সুজা এই তথ্য নিশ্চিত করেছেন।
পিপি শওকত জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি রাতে বোমা তৈরির সরঞ্জামসহ খুলনা মহানগরীর গল্লামারি এলাকা থেকে অনিক ও রাফিকে আটক করে পুলিশ। পুলিশের অভিযানে বোমা তৈরির ১৯ ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। তখন তাঁরা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং জেএমবির সক্রিয় সদস্য ছিলেন। ২০২০ সালের ২২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা তৎকালীন গোয়েন্দা শাখার পরিদর্শক এনামুল হক চার্জশিট দাখিল করেন।
সন্ত্রাস বিরোধী আইনের মামলার পৃথক তিনটি ধারায় অনিক ও রাফিকে সাজা দেন আদালত। একই আইনের ৬ (১) (ই) (ঈ) আওতার ১০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ৮ ধারায় সর্বোচ্চ সাজা ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, একই আইনের ৯ ধারায় প্রত্যেককে দোষী সাব্যস্ত করে ৯ (৩) ধারা অনুযায়ী ৭ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনটি ধারায় দেওয়া সাজা একই সঙ্গে কার্যকর হবে বলে জানান পিপি শওকত।

বরিশালের আগৈলঝাড়ায় এক নারী ইউপি সদস্য গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ ও তাঁর পরিবার। গত শুক্রবার রাতে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
২৭ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে...
৪১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৫৯০টি ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ রোববার ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ৫ নম্বর দুওসুও ইউনিয়নের ৯...
২ ঘণ্টা আগে
কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৭ ঘণ্টা আগে