
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ব্যবহারের দাবিতে ফের আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ অক্টোবর কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, অনুষদ ভবনের ৩০১, ৩০২, ৩৩৭, ৩৩৭ (ক) ৩৩৮, ৩৩৯, ৩৪০, ৩৪২, ৩৪৩, ৩৪৪ কক্ষসমূহ শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে বরাদ্দ দেওয়া হয়েছে।
আর উল্লিখিত কক্ষসমূহ ছাড়াও ফোকলোর স্টাডিজ বিভাগের পূর্বে ব্যবহৃত কক্ষসমূহ এই বিভাগের অধীনস্থ হবে। কিন্তু শ্রেণিকক্ষ বরাদ্দের বিজ্ঞপ্তির পর তিন মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও শিক্ষার্থীদের এখনো তা বুঝিয়ে দেওয়া হয়নি।
এ বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক প্রফেসর ড. এ এস এম সরফারায নাওয়াজ বলেন, ‘সব বিষয় একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। বিষয়টি সমাধানের জন্য সময় প্রয়োজন। বিষয়টি চার-পাঁচ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে।’
গতকাল শনিবারও ইবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের বরাদ্দকৃত কক্ষ ফিরে পাওয়ার দাবিতে আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। প্রশাসন ভবনের সামনে শিক্ষার্থীরা এই অবস্থান কর্মসূচি পালন করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার বলেছেন, আসন্ন ঈদে শহরে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার জন্য পুলিশকে বিশেষ সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বেশির ভাগ মানুষ ঈদে ঢাকা ছেড়ে যাবে। এ সময়ে কোনো অপরাধ, ছিনতাই, অজ্ঞান/মলম পার্টি কিংবা অন্য কোনো অপতৎপরতা ঘটতে দেওয়া যাবে না।
১২ মিনিট আগে
নিহতদের মধ্যে রয়েছেন মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাকের স্ত্রী, ছেলে, ছেলের বউ, মেয়ে তিন ও নাতি। আব্দুর রাজ্জাকের ভাই সাজ্জাক আজকের পত্রিকাকে এতথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মো. এনামুল হককে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মেহনাজ মোশাররফ বলেন, প্রথমে আমরা একই পরিবারের ৭ জনের লাশ পেয়েছি। এরমধ্যে তিন জন নারী, এক বছরের নিচে ২ জন শিশু এবং ২ জন পুরুষ রয়েছে। একজন মাইক্রেবাসের ড্রাইভার আছেন। এ ছাড়া কিছুক্ষণ আগে ১২-১৩ বছরের আরও একটি লাশ এসেছে। আরও একজনের অবস্থা...
১ ঘণ্টা আগে