ঝিনাইদহে নদীর পানিতে ডুবে আরিয়ান (৫) ও তাসনিমা খাতুন (৬) নামের দুই শিশু মারা গেছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলামারী (কুঠিবাড়ি) গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে ওই দুই শিশু মারা যায়।
নিহত আরিয়ান কাতলামারী গ্রামের সোহেল হোসেনের ছেলে এবং তাসনিমা খাতুন একই গ্রামের তারা মিয়ার মেয়ে। তারা দুজন প্রতিবেশী।
নিহত শিশুদের প্রতিবেশীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে দুই শিশু। পানিতে নেমে দুজনই ডুবে যায়। পরে পরিবারের লোকজন না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে নদীর পানিতে ভেসে থাকতে দেখে তাদের উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর হোসেন খবর নিশ্চিত করে জানান, দুই শিশু একসঙ্গে নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। কিন্তু তারা সাঁতার না জানায় পানিতে ডুবে মারা গেছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ‘নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু মারা গেছে বলে আমরা শুনেছি। সেখানে স্থানীয় কাতলামারী পুলিশ ক্যাম্পের সদস্যদের পাঠানো হয়েছে।’

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা কে এন রায় নিয়তির গণমাধ্যমে পাঠানো খুদে বার্তার তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজন কিবরিয়া হত্যা মিশনে অংশগ্রহণকারী শুটার। বিদেশি রিভলবার, গুলিসহ তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
২৭ মিনিট আগে
পরিবারের সদস্যরা শুক্রবার সকালে রাসেলকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অভিযোগ রয়েছে, এ সময় পান্না বিশ্বাসের লোকজন সেখানে এসে চায়নিজ কুড়াল দিয়ে রাসেলকে কুপিয়ে গুরুতর আহত করে।
৩৩ মিনিট আগে
নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের রায়শ্রী গ্রামের নুরু মিয়ার ছেলে। আহত নারী রিনা বেগম (২৫) একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী। রিনাসহ অপর যাত্রীরা হাজীগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় চাঁদপুর শহরে যাচ্ছিলেন।
৪১ মিনিট আগে
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও রাজনৈতিক প্রতিপক্ষের কার্যালয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলায় রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গঙ্গাচড়া সদর ইউনিয়নে তাঁর নিজ বাড়ি থেকে...
১ ঘণ্টা আগে