মেহেরপুরের মুজিবনগর থানার এক পুলিশ সদস্য নিজের ব্যবহৃত সরকারি রাইফেল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। তিনি মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাপড়া কবুরাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।
মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম জানান, আজ ঈদের দিন ভোরে পুলিশ ক্যাম্পে কর্মরত অবস্থায় সাইফুল ইসলাম (কং নাম্বার ৫৪৩) তাঁর কাছে থাকা সরকারি রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। গুলির শব্দে ক্যাম্পে কর্মরত অন্য সদস্যরা এসে তাঁর মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পারিবারিক হতাশা থেকে এই ঘটনা বলে জানান মুজিবনগর থানার ওসি। ওসি জানান, মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পাঠানো হবে।
সাইফুলের স্ত্রী ফরিদা খাতুন জানান, তিনি মেহেরপুর সদর থানায় পুলিশ সদস্য হিসাবে কর্মরত আছেন। কর্ম ব্যস্ততার কারণে তাঁদের দেখা সাক্ষাৎ কম হতো। এ ছাড়া গ্রামের পরিবার নিয়ে ছিল নানান দুশ্চিন্তা। তবে কেন এভাবে নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করলো জানিনা।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক সহকর্মী জানান, করোনায় ডিউটির চাপ বেড়েছে। তাঁর ওপর স্বামী-স্ত্রী দুজন দুই উপজেলায় পোষ্টিং হওয়ায় দেখা সাক্ষাতের সুযোগ নেই। সে কথা কম বলত। তাঁকে মাঝে মধ্যেই চরম হতাশা ভরা মন নিয়ে ডিউটি করতে দেখা গেছে। তবে এভাবে নিজে মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে নিজে আত্মহত্যা করবে এটা কেউই বুঝতে পারেনি।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি দ্রুত তদন্ত সাপেক্ষে আত্মহত্যার প্রকৃত কারণ উৎঘাটনের নির্দেশ দিয়েছেন মুজিবনগর পুলিশকে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩০ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৬ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে