খুলনা নগরীতে মনি খান নামে এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সোনাডাঙ্গা থানা-পুলিশ নগরীর করিমনগর মসজিদ লেনের একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। তিনি হোসাইন রশিদ খানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রাখেন। বুধবার পরিবারের সদস্যরা দীর্ঘ সময় দরজা বন্ধ দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মনি খান করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের ভাড়াটিয়া ছিলেন। তিনি পেশায় একজন বিউটিশিয়ান।
ওসি বলেন, মঙ্গলবার থেকে মনি খান ঘরের দরজা বন্ধ করে রেখেছিলেন। পরে বুধবার দুপুরে পুলিশের সহযোগিতায় দরজা ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামের কর্ণফুলী নদী তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়...
২৯ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা করিম বক্স হাইস্কুল অ্যান্ড কলেজে এইচএসসি প্রথম বর্ষের ভর্তি ফরমে শেখ মুজিবুর রহমানের ছবি, ‘মুজিব শতবর্ষ’ লোগো এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের রাজনৈতিক স্লোগান ও লোগো ব্যবহার করে ভর্তি কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে।
৩২ মিনিট আগে
মালয়েশিয়ায় অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় তথ্যপ্রযুক্তি ও রোবোটিকস ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জয় করেছে বাংলাদেশের দুই শিক্ষার্থী। বিজয়ী দুই উদ্ভাবক চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ...
১ ঘণ্টা আগে
বান্দরবানের থানচি উপজেলায় জুমের ধানখেতে বন্য শূকরের আক্রমণে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোয়াইক্ষ্যং মৌজার নিলট ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা দালো ম্রো (৪৫) ও তাঁর মেয়ে সাংতম ম্রো (১৩)।
১ ঘণ্টা আগে