
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (৪ আগস্ট) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এই কর্মসূচি শুরু হয়। মিছিলটি বটতলা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে অবস্থান নেয়।
এ সময় ‘বিচার নিয়ে নয়ছয় আর নয়, আর নয়’, ‘ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘রশি লাগলে রশি নে, খুনিদের ফাঁসি দে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনিদের ক্ষমা নাই’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন ছাত্রসংগঠন সংহতি প্রকাশ করে অংশ নিয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘সাজিদের মতো একজন মেধাবী শিক্ষার্থীর হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ফরেনসিক রিপোর্টে পরিষ্কারভাবে উল্লেখ আছে, সাজিদকে পানিতে ফেলার আগেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানাই। প্রশাসন যদি সাজিদ হত্যার বিচার করতে না পারে, তাহলে তাদের এই দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না।’
আন্দোলন চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিরা শিক্ষার্থীদের সামনে উপস্থিত হন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি তোমাদের সামনে স্পষ্টভাবে জানাচ্ছি যে এই হত্যাকাণ্ডের বিচার হবে। অপরাধী যে-ই হোক, বিচার হবেই। আজই মামলা করা হবে। হত্যাকাণ্ডের বিষয়ে তোমাদের নিয়মিত আপডেট দেওয়া হবে। এ ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে।’
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তামিরুল মিল্লাতের প্রাক্তন শিক্ষার্থীরা।
উল্লেখ্য, সাজিদ আবদুল্লাহ শ্বাসরোধে নিহত হয়েছেন বলে ভিসেরা রিপোর্টে উঠে এসেছে। এ ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দিয়েছে এবং উচ্চতর তদন্তের সুপারিশ করেছে। গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হলের পুকুর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়।

কয়েক দিনের শ্রমিক ধর্মঘটের রেশ এখনো কাটেনি চট্টগ্রাম বন্দরে। এরপর গেছে ৪৮ ঘণ্টার নির্বাচনী ছুটি। সব মিলিয়ে বন্দরে জাহাজ ও কনটেইনারের জট আরও বেড়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহির্নোঙরে ৩৮টি জাহাজ অপেক্ষায় রয়েছে। এ ছাড়া টার্মিনালে ৪০ হাজারের বেশি কনটেইনার জমে আছে।
৪ ঘণ্টা আগে
রমজানে নিত্যপণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নওগাঁয় শুরু হয়েছে ট্রাকে করে খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। তবে এসব পণ্য বিক্রিতে সময়সূচি ঠিক না থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। দেরি করে টিসিবির ট্রাক এলে ভিড়, ঠেলাঠেলি পেরিয়ে পণ্য হাতে নিতে নাভিশ্বাস...
৪ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে দুই দিনে বেওয়ারিশ কুকুরের কামড়ে পাঁচ শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন শিশু এবং এর আগের দিন দুই শিশু কুকুরের কামড়ের শিকার হয়। এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জলাতঙ্কের (রেবিস) ভ্যাকসিন নেই। ফলে বিপাকে পড়েছেন আহত শিশুদের পরিবার।
৫ ঘণ্টা আগে
পবিত্র মাহে রমজান ঘিরে কুমিল্লা নগরীর ইফতার সামগ্রীর বাজারে নেমেছে উৎসবের আমেজ। গতকাল বৃহস্পতিবার রোজার প্রথম দিন বিকেল গড়াতেই ফুটপাত থেকে শুরু করে অভিজাত হোটেল-রেস্তোরাঁ—নগরীর সবখানেই দেখা গেছে ক্রেতাদের উপচেপড়া ভিড়।
৫ ঘণ্টা আগে