
তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে নয়, জনগণ তাঁকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
আজ রোববার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি মন্তব্য করেছেন।
মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এ দেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না।’
আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, ‘তারা (বিএনপি) যে ১০ দফা দাবিতে আন্দোলন করছে, সেই ১০ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা, দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি। এ ছাড়া এই দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। এই দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সাথে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।’
‘দেশে বি-রাজনীতীকরণ চলছে’ জাতীয় পাটির চেয়ারম্যানের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ‘জাতীয় পার্টি নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে আমাদের দেশে একটা রাজনৈতিক কালচার আছে, সরকারের বিরুদ্ধে অভিযোগ করলে জনগণের সমর্থন পাওয়া যায়। এমন মানসিকতা অনেকেই পোষণ করেন। যার কারণে অনেকেই সুযোগ পেলেই সরকারের বিরুদ্ধে অভিযোগ করে। যৌক্তিক-অযৌক্তিক বিচার করে না। সরকারের বিরুদ্ধে এমন কথা বলার আগে আয়নায় নিজের চেহারাটা দেখে নিয়েন।’
এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদি, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, মাযহারুল আলম সুমন, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি মুসতানজিদ, সাধারণ সম্পাদক সেলিম তোহা, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক উপস্থিত ছিলেন।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে