পিচ হিসেবে তরমুজ কিনে চড়া দামে কেজি দরে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুর বাজারের ষষ্ঠী কুণ্ডুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান আদালত পরিচালনা করে তাঁকে এ দণ্ড দেন।
একই অভিযানে মূল্য তালিকায় চালের দর উল্লেখ না থাকায় চাল বাজারের তন্নী রাইচ স্টোরের মালিক, মনি সংকর কুণ্ডুকে ৫ হাজার টাকা, লাইসেন্স নবায়ন না থাকার অপরাধে মৎস্য ও পশু খাদ্য বিক্রেতা মেসার্স মোড়ল ট্রেডার্সের মালিক মোনায়েম হোসেনকে ৩ হাজার টাকা ও কারেন্ট জাল বিক্রির অপরাধে মুসলিম স্টোরের মালিক আবুল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করেছেন জাকির হোসেনের আদালত।
এ আদালত পরিচালনার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, ভোক্তা অধিকার যশোরের উপপরিচালক ওয়ালিদ বিন হাবিব ও আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম।
এ আদালত বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম বলেন, ‘তরমুজ বিক্রেতা ষষ্ঠী কুণ্ডু ১৫০-১৮০ টাকায় পিচ হিসেবে তরমুজ কিনে ৬০ টাকা কেজি দরে একেকটি তরমুজ ২৫০-৩০০ টাকায় বিক্রি করে ক্রেতাদের ঠকাচ্ছিলেন। এ অভিযোগে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া নানা অভিযোগে আরও ৩ ব্যবসায়ীকে ১০ হাজার টাকাসহ অভিযানে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৪ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪০ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে