
পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ৯ শিক্ষার্থীকে অ্যাকাডেমিক কার্যক্রম থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে গত ৩১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৯৩তম সভায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুই বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অণুজীববিজ্ঞান বিভাগের মোছা. ফৌজিয়া তাবাসসুম, একই বিভাগের মো. সৈকত হাসান, বৃষ্টি রাণী পাল এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অমিয় দাস।
এক বছরের জন্য বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন ইংরেজি বিভাগের এস এম নাঈম হোসেন ও ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সুমন কুমার মণ্ডল। এ ছাড়া অসদুপায় অবলম্বনের জন্য কোর্স বাতিল হয়েছে ইংরেজি বিভাগের সাদিয়া তাসনিম, ইংরেজি বিভাগের হাসান মাহমুদ ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মোছা. রাবেয়া সুলতানার।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে