Ajker Patrika

খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও

নিজস্ব প্রতিবেদক, খুলনা
খুলনায় ঘের ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ গুলি, গুলিবিদ্ধ ভ্যানচালকও
প্রতীকী ছবি

খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোলায়মান ফকির ওরফে সোলাই (৬০) নামের এক ঘের ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাঁকে লক্ষ্য করে ছোড়া চারটি গুলির তিনটি তাঁর শরীরে বিদ্ধ হয়েছে। এ সময় একটি গুলি লেগে আব্দুল খালেক (৫৫) নামের এক ভ্যানচালকও আহত হন।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরের আড়ংঘাটা থানার বুড়ির ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। সোলায়মান ফকির দৌলতপুরের গাইকুর ঝাউতলা ফকিরবাড়ির শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আড়ংঘাটা থানার উপপরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে চারটি গুলি ছোড়ে। এতে তাঁর পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে। এ সময় একটি গুলি ভ্যানচালক আব্দুল খালেকের হাতেও বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত