Ajker Patrika

খুলনায় ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ২২: ৪২
খুলনায় ক্লিনিক লক্ষ্য করে গুলি, ভাঙচুর
গুলির খোসা। ছবি: সংগৃহীত

খুলনায় সন্ধানী ক্লিনিক লক্ষ্য করে গুলি ছুড়ে ক্লিনিকের সামনের অংশ ভাঙচুর করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার রাতে খুলনা থানাধীন বাবুখান রোডে ক্লিনিকটির বিপরীত দিক থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এ গুলি ছোড়ে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গুলি ছোড়ার ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। গুলি করার পর ৭–৮ জন যুবক ক্লিনিকে প্রবেশ করে ভাঙচুর চালায়। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত