কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন তদন্ত কমিটি এত দিন যেসব সাক্ষ্য-প্রমাণ ও তথ্য-উপাত্ত পেয়েছে তার নানান দিক পর্যালোচনা চলছে। আজ বৃহস্পতিবার বন্ধের দিনেও কাজ করে এ তদন্ত কমিটি।
প্রথমে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডলের কক্ষে, পরে অর্থনীতি বিভাগে অধ্যাপক দেবাশীষ শর্মার কক্ষে তদন্ত কমিটির সদস্যরা পর্যালোচনায় বসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুর্শিদ আলম ও সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভুক্তভোগী, অভিযুক্ত, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও দেশরত্ন শেখ হাসিনা হলের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎকার নিয়েছি। শিগগিরই তদন্ত রিপোর্ট জমা দেওয়ার জন্য আমরা নিজেরা পর্যালোচনায় বসেছি। তদন্তের প্রয়োজনে ভুক্তভোগী ও অভিযুক্তদের যেকোনো সময় আবারও ডাকা হতে পারে।’
তদন্ত কমিটির সদস্যসচিব একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের পর্যালোচনা কাজ চলমান। আগামীকালও আমাদের কমিটি বসবে। তখন বুঝতে পারব কে দোষী আর কে নির্দোষ। তার আগে কিছুই বোঝা যাচ্ছে না। উন্মুক্ত অভিযোগ কয়েকটি পড়েছে। কাল ওগুলো দেখা হবে।’
এদিকে দুপুরে দেশরত্ন শেখ হাসিনা হলে আসেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি। হাইকোর্টে নির্দেশনা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির সদস্য সহকারী প্রক্টর শাহাবুব আলমের সঙ্গে কথা বলে চলে যান এ কমিটির অপর দুই সদস্য।
উল্লেখ্য, দেশরত্ন শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর নির্যাতন করার অভিযোগ ওঠে। এ ঘটনায় শাখা ছাত্রলীগ সহসভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও ফিন্যান্স বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তাবাসসুমসহ আরও ৭-৮ জন জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এ নিয়ে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও উচ্চ আদালতের নির্দেশে জেলা প্রশাসনের গঠন করা কমিটি তদন্তের কাজ করছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩২ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৮ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে