গত ২৪ ঘণ্টায় কোভিড ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা ও উপসর্গে নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাঁরা মারা যান। মৃতদের মধ্যে ১১ জন করোনা আক্রান্ত হয়ে এবং ছয়জন উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগী ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৬৮ জন।
আজ শুক্রবার সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবদুল মোমেন এসব তথ্য নিশ্চিত করেন।
জেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৭৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৫৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩২ দশমিক ২ শতাংশ। হাসপাতালে এখন করোনা পজিটিভ ১৭৯ জন আর উপসর্গ নিয়ে ৫৭ জনসহ মোট ২৩৬ জন চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে আরোগ্য লাভ করেছেন ১৮৯ জন।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম জানান, ঈদ ঘিরে লকডাউন শিথিল করায় মানুষে মানুষে সম্পৃক্ততা বেড়েছে। এ কারণে আবার করোনা সংক্রমণের গতি ঊর্ধ্বে উঠতে পারবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩৫ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪১ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে