
সুন্দরবনের পশ্চিম বন বিভাগ খুলনা রেঞ্জের অধীন শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির আওতাধীন পাথর খালি ক্লোজার এলাকা থেকে আনুমানিক ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে সেটি সুন্দরবনের অবমুক্ত করা হয়।
আজ সোমবার বিকেল ৩টার দিকে শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা অজগর সাপটি উদ্ধার করে।
শাকবাড়িয়া বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর রহমান জানান, বিকেলে ৩টার দিকে মোবাইল ফোনে সংবাদ পাই যে পাথরখালী ক্লোজার এলাকায় আফজাল সানার বাড়ির বাগানের ফেন্সিংয়ে সংরক্ষিত সুন্দরবন থেকে আসা একটি অজগর সাপ আটকা পড়েছে। তাৎক্ষণিক আমি সঙ্গী স্টাফ, সিপিজি, ভিটিআরটি সদস্যদের সঙ্গে নিয়ে সাপটি উদ্ধার করি। পরে সংরক্ষিত সুন্দরবনের ভেতর অবমুক্ত করি। অজগর সাপটি লম্বায় আনুমানিক ১০ ফুট এবং আনুমানিক ১১ কেজি হবে।

আমন মৌসুমে সারসংকট মোকাবিলায় রাজশাহীর জন্য অতিরিক্ত ৪ হাজার ৬০০ মেট্রিক টন সার বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চাহিদাপত্রে টিএসপি, ডিএপি ও এমওপি থাকলেও ইউরিয়া নেই। মাঠপর্যায়ে ডিএপি ঘাটতি ও বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে।
৪ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে জমি-সংক্রান্ত বিরোধের কারণে একটি গুরুত্বপূর্ণ সড়কের নির্মাণকাজ থমকে গেছে। গাড়াবেড় গ্রাম থেকে বড়বিলার শাহ্ ঈসমাইল গাজী (রহ.)-এর মাজার পর্যন্ত সড়কটির কাজ দ্রুত চালু করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয় বাসিন্দারা...
১০ মিনিট আগে
গণপূর্ত অধিদপ্তরের অস্থায়ী, কার্যভিত্তিক, দৈনিকভিত্তিক ও ভাউচার কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও স্থায়ীকরণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন কর্মচারীরা। আজ সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠি গণপূর্ত ভবন চত্বরে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন ঝালকাঠি জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
১৮ মিনিট আগে
ভোলার মনপুরায় মেঘনায় জেলের জালে ধরা পড়েছে দুই কেজি ওজনের ইলিশ। পরে মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করা হয়। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য আনেন জেলে কিরণ মাঝি।
২২ মিনিট আগে