
খুলনার শিববাড়ী মোড়ে বাটা শোরুমে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ৭০০ থেকে ৮০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে শোরুম ম্যানেজার তাহিদুল ইসলাম বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলাটি করেছেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
এর আগে গত সোমবার সন্ধ্যায় ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে একদল বিক্ষুব্ধ জনতা শিববাড়ী মোড়ে বাটা কোম্পানির শোরুমে হামলা-লুটপাট চালায়।
মামলায় ক্ষতির পরিমাণ হিসেবে ৯৫ লাখ টাকা উল্লেখ করেন বাদী। এ ছাড়া কেএফসি ও ডমিনোজ পিৎজা কোম্পানির পক্ষ থেকে মামলা করা হবে বলে জানা গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, গত সোমবার রাতে শিববাড়ী মোড় ও আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেসব বিশ্লেষণ করে অপরাধীদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩১ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাঁদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত সোমবার বিকেল থেকে শিববাড়ী মোড়ে ইসরায়েলবিরোধী বিক্ষোভ চলছিল। সন্ধ্যা ৭টার দিকে একদল বিক্ষুব্ধ জনতা সেখানকার সেনা কল্যাণ ভবনের বাটা শোরুমে হামলা চালায়। এ সময় বিক্ষুব্ধ জনতা শোরুম থেকে নগদ টাকা এবং জুতা লুট করে নিয়ে যায়। পরে শোরুমটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৮ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৪ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে