খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবতীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মো. শরীফুল ইসলাম বলেন, দুপুরে কাজীবাছা নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে নৌ পুলিশকে খবর দেওয়া হয়। নৌ পুলিশ মরদেহটি উদ্ধার করে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, উদ্ধার হওয়া মরদেহটির বয়স আনুমানিক ৩৫ বছর। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে। মরদেহটি ফুলে-ফেঁপে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আবুল খায়ের আরও বলেন, হাতের টিস্যু পচে যাওয়ায় খুলনা পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলও তাঁর পরিচয় নিশ্চিত করতে পারেনি। মরদেহটির পরনে খয়েরি রঙের সালোয়ার ও বিভিন্ন রঙের কামিজ ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বরাদ্দের মধ্যে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের কার্যালয় নির্মাণ এবং সমাধিসৌধের সৌন্দর্যবর্ধন ও সার্বিক উন্নয়নে ১ কোটি টাকা, পীরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল সংগ্রহে ৫ লাখ টাকা, পীরগঞ্জ আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে সৌরবিদ্যুৎ (সোলার প্যানেল) স্থাপনে ২ লাখ টাকা...
৫ মিনিট আগে
যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে এসে শাপলা ফুল তুলতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুরা হলো যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর গ্রামের আক্তার হোসেনের ছেলে নয়ন হোসেন (৮) ও খাজুরা গ্রামের শাহজালালের...
৭ মিনিট আগে
গত রোববার দুপুর ১২টা। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এর বহির্গমন পথ এলাকায় মানুষের উপচে পড়া ভিড়। লাগেজ ও ব্যাগ হাতে মানুষের জটলা। অনেক জায়গায় পথ আটকে পার্কিং করা হয়েছে প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল। সেখানে হকার ও বিভিন্ন এজেন্সির দালালদের দৌরাত্ম্যও চোখে পড়েছে।
১৮ মিনিট আগে
হাওরবেষ্টিত কিশোরগঞ্জ জেলায় সংক্রামক রোগ ডায়রিয়ার প্রাদুর্ভাব চলছে। চলতি বছরের ৯ মাসে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছে ২৪ হাজার ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার জেলার ১৫টি হাসপাতালে ভর্তি ছিল ১৮০ জন। এর মধ্যে ১০৭ রোগী ভর্তি হয়েছে এক দিনে।
২১ মিনিট আগে