নিজের চিকিৎসা করার জন্য বাড়ি থেকে বের হয়ে মেহেরপুর সদর হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় শিকার হওয়ায় লাশ হয়ে ঘরে ফিরলেন দেলোয়ার হোসেন। আজ রোববার দুপুরে মেহেরপুর আমঝুপি সড়কের মাঝামাঝি ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে মাইক্রোর ধাক্কায় আলগামন যাত্রী অসুস্থ দেলোয়ার হোসেনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দেলোয়ার হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার আসমানখালী মশাইনগর গ্রামে। তার পিতার নাম হায়দার আলী।
দুর্ঘটনায় আহত হয় একই আলগামন গাড়িতে থাকা নিহত দেলোয়ার হোসেনের স্ত্রী সাহেরা খাতুন, মেয়ে রুনা খাতুন এবং আলগামন চালক একই গ্রামের ইয়াসিন আলীর ছেলে সরোয়ার হোসেন।
জানা গেছে, অসুস্থ দেলোয়ার হোসেনকে নিয়ে তার স্ত্রী মেয়ে সহ একটি আলগামন গাড়ি ভাড়া করে মেহেরপুর জেনারেল হাসপাতালের উদ্দেশ্যে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামের নিজ বাড়ি থেকে রওনা হয়েছিল। পথিমধ্যে মেহেরপুর ইম্প্যাক্ট ফাউন্ডেশনের কাছে একইদিক থেকে আসা একটি মাইক্রোবাস পেছন থেকে আলগামনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
২৫০ শয্যার মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শামিম হাসান বলেন, হাসপাতালে নেওয়ার আগেই দেলোয়ারের মৃত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে