গাংনী (মেহেরপুর): মেহেরপুরের গাংনীর করমদী বহল পাড়ায় লাল্টু হোসেন ও কামাল হোসেনের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাল্টু হোসেনের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। পার্শ্ববর্তী লোকজন জানতে পেরে দ্রুত ছুটে আসে। কিন্তু ততক্ষণে আগুনে লাল্টুর রান্না ঘর ও গোয়ালঘর পুড়ে যায়। পরে ওই আগুন কামাল হোসেনের রান্না ঘর ও গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ওই আগুন গোয়ালঘর থেকে বসত ঘরে লেগে যায় এবং ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে। ঘটনার পর পরই বামন্দী ফায়ার সার্ভিসের টিমকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত আমিনুল ইসলাম মোতালেব জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে দুই পরিবারের প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এসময় তাদের রান্না ঘর, গোয়ালঘর, ধান, চাল, গম পুড়ে ছাই হয়ে গেছে। বামন্দী ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বামন্দী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইসহাক আলী জানান, উপজেলার তেঁতুলবাড়িয়ার করমদী বহল পাড়ায় আগুন ধরার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনি।

২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
২৯ মিনিট আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
১ ঘণ্টা আগে
তারাবির নামাজ শেষে বাড়ি ফিরছিলেন আলামিন। পথে একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে