
যশোরের বেনাপোলে শ্রম বিক্রি করতে এসে দ্রুতগামী বাসের চাপায় মোস্তাক ঢালী নামের এক দিনমজুর নিহত ও আনিসুর রহমান নামের আরেক দিনমজুর গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার ভোরে যশোর-বেনাপোল মহাসড়কের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক ঝন্টু কুমার বশাক। তিনি বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত শ্রমিককে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে। চালক পালিয়ে গেলেও বাস জব্দ করা হয়েছে।’
নিহত দিনমজুর মোস্তাক ঢালী জেলার শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। আহত দিনমজুর আনিসুর রহমান একই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শ্রম বিক্রি করতে শার্শার লাউতাড়া গ্রামের মোস্তাক ঢালী ও আনিসুর রহমান বেনাপোল শহরে আসছিলেন। এ সময় বেনাপোলগামী গোল্ডেন পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী ওই দুই দিনমজুরকে চাপা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান মোস্তাক ঢালী। গুরুতর আহত আনিসুর রহমানকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেন।
পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনায় নিহতের মরদেহ, একটি মৃত পাখি ও বাস জব্দ করে। আনিসুর রহমানের অবস্থা আশঙ্কাজনক।

বইমেলার ১৩তম দিন গতকাল মঙ্গলবার হাজার ছাড়াল এবার প্রকাশিত বইয়ের সংখ্যা। বিগত মেলাগুলোতে হাজার পূর্ণ হতো প্রথম সপ্তাহান্তেই। বাংলা একাডেমির তথ্যকেন্দ্র বলছে, গতকাল পর্যন্ত মোট বই বেরিয়েছে ১ হাজার ১৪২টি। এর মধ্যে প্রবন্ধের বই মাত্র ৩৮টি। যদিও সব বই প্রকাশকেরা তথ্যকেন্দ্রে পাঠান না।
১ ঘণ্টা আগে
ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রী ৮ মার্চ লঞ্চের কেবিনে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করা হয়। এ ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ায় পৃথক বিক্ষোভ মিছিল করেছেন এনসিপি ও বিএনপির...
১ ঘণ্টা আগে
বরগুনার তালতলীতে গৃহবধূ আছিয়া আক্তার হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তাঁর স্বজন ও এলাকাবাসী। এ সময় মায়ের হত্যাকারীর বিচার চেয়ে প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে দাঁড়াতে দেখা যায় আছিয়ার চার বছরের শিশুসন্তান মো. রফিকুল ইসলামকে।
১ ঘণ্টা আগে
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় একটি স্কুলে প্রয়োজনীয় সরঞ্জাম না কিনেই ভুয়া বিল ভাউচারে সাড়ে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ঠিকাদারের বিরুদ্ধে। উপজেলার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ঠিকাদার আল আমিন ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ
১ ঘণ্টা আগে