
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ৫ হাজার টাকা করে পেলেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মী। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ সোমবার (১৬ মার্চ) বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে এই অনুদান বিতরণ করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১২টি সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার হিসেবে এই অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন। ইতিমধ্যে তিনি ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সম্পৃক্তদের ভাতার আওতায় এনেছেন। ধাপে ধাপে তিনি কৃষক কার্ড, হেলথ কার্ডসহ নির্বাচনপূর্ব প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবেন।’
মঞ্জু আরও বলেন, ‘আমাকে কেসিসির দায়িত্ব প্রদানের সময় মাননীয় প্রধানমন্ত্রী মেট্রোপলিটন শহরগুলোকে পরিচ্ছন্ন, ধুলা ও মশামুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। মাঠপর্যায়ে পরিচ্ছন্ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে পরিচ্ছন্নতাকর্মীদের অনুপ্রেরণা দিতেই প্রধানমন্ত্রী এই অনুদান প্রদানের উদ্যোগ নিয়েছেন।’
প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক মহানগরীর বিদ্যমান সমস্যাগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রস্তুতি নিয়েছেন। দুর্নীতি ও অপচয়মুক্ত সিটি করপোরেশন গড়ে তুলে আমরাও খুলনা মহানগরীকে নতুনভাবে সাজিয়ে তুলব। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।’ অনুষ্ঠানে তিনি উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
অনুষ্ঠানে প্রশাসক ৭২৮ জন পরিচ্ছন্নতাকর্মীর মাঝে ৫ হাজার টাকা করে ৩৬ লাখ ৪০ হাজার টাকা বিতরণ করেন।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর জাহান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা শরীফ শাম্মীউল ইসলাম, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আনিসুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদসহ ওয়ার্ডের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা।

রাজশাহীর বাঘায় জ্বালানি তেলের দোকানগুলোয় নিয়মিত মনিটরিং কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন। অভিযানের মাধ্যমে তাৎক্ষণিক জরিমানাও করা হচ্ছে। তবে এরপরও বেশি দামে তেল বিক্রির একটি সিন্ডিকেট সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে...
৮ মিনিট আগে
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় জামিলাতুন নেছা আদর্শ মহিলা হাফিজিয়া মাদ্রাসায় ১০ বছরের এক ছাত্রীকে শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক সাইদুল রহমানকে (৫০) আটক করেছে থানা-পুলিশ।
১৩ মিনিট আগে
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে প্রশাসন। এতে অবৈধভাবে নির্মিত ৩৫টি স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) সকালে পৌর শহরের উৎরাইল এলাকায় উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগে
রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হাসানকে কুপিয়ে ও গুলি করে হত্যার নেপথ্যে নারী ও মাদকসংক্রান্ত দ্বন্দ্বের প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ। স্বজন ও বন্ধুরাও একই অভিযোগ করছেন। গত রোববার রাতের এই হত্যাকাণ্ডকে পূর্বপরিকল্পিত বলে ধারণা করছেন তদন্তসংশ্লিষ্টরা।
২৪ মিনিট আগে