ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর গ্রামে একটি মেছো বিড়াল ও শাবক আটক করেছেন গ্রামবাসী। গতকাল রোববার রাতে ফাঁদ পেতে আটক করা হয়। এর আগে একটি বাচ্চাও আটক করেন তাঁরা। এ ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ মেছো বিড়াল ও শাবককে এক নজর দেখতে ভিড় করেন।
এলাকাবাসী জানান, গত কয়েক দিন ধরে সন্ধ্যার পর মাঠের পাশে অদ্ভুত ডাকাডাকির শব্দ শোনা যায়। রোববার দুপুরে সোলাইমান মোল্লার বাড়ির পাশের কাঠের ঘরে একটি মেছো বিড়ালের শাবক পাওয়া যায়। পরে কেউ যেন ক্ষতি করতে না পারে এ কারণে শাবকটিকে নিরাপদে তাঁর বাড়িতে রাখা হয়।
সোলাইমান মোল্লা বলেন, বাড়িতে থাকা অবস্থায় মা ছাড়া শাবকটি আরও বেশি ডাকাডাকি করতে থাকে। পরে রাতে শিয়াল ধরার ফাঁদ বসিয়ে রাখা হয়। গভীর রাতে বিকট গর্জনের শব্দে এলাকাবাসী এক সঙ্গে গিয়ে দেখি বিশাল একটি মেছো বিড়াল আটকা পড়েছে। পরে প্রশাসনের লোকদের জানানো হয়েছে।
হরিণাকুণ্ডু বন বিভাগের কর্মকর্তা (নার্সারি বিভাগ) দবির উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে যাই। তাঁরা শাবকসহ মা মেছো বিড়ালটি খাঁচায় আটকে রেখেছিল। এগুলো উদ্ধার করে একটি নির্জন জায়গা অবমুক্ত করা হবে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১৭ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কারাগারে নেওয়ার পথে পুলিশের কাছ থেকে পালিয়ে যাওয়া রাজা ওরফে পিচ্চি রাজাকে (৩০) আট দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে তাঁর পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে।
১৯ মিনিট আগে
সকালে হাসপাতালের এক পরিচ্ছন্ন কর্মী বাথরুম পরিষ্কার করতে গিয়ে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে দেখা যায়, বাথরুমের ওপরের লোহার পাইপের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন ওই তরুণী।
৩৮ মিনিট আগে
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বিএনপির দুই প্রার্থীর মধ্যে জেলা বিএনপির সহসভাপতি মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফয়সল আমিনের প্রতিদ্বন্দ্বিতার পথ অনেকটাই পরিষ্কার হয়েছে...
৪৪ মিনিট আগে