
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় ঝিনাইদহ ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে স্ব স্ব পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ। একই সঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সজীব হোসেন ও সাধারণ সম্পাদক আল-ইমরান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে তাঁদের অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. সজীব হোসেন বলেন, ‘মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিলে বিষয়টি আমাদের নজরে আসে। ছাত্রলীগের নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাৎক্ষণিকভাবে তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।’
অবশ্য বিজ্ঞপ্তিতে তাঁদের অব্যাহতি দেওয়ার সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি। সেখানে বলা হয়, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুন্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্ব স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। একই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ করা হলো।
বহিষ্কৃত ছাত্রলীগ নেতা-কর্মীরা হলেন, ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহসভাপতি মো. শামীম রেজা, মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল হোসেন প্রান্ত, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হৃদয় খান, নেপা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মুশফিক হাসান, নাটিমা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান স্পর্শ, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের কর্মী মো. মোবারক হোসেন, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কর্মী মোস্তফা ইবনে মাসুদ, সাদমান হাবীব, এ এন তুষার ও মিরাজুল ইসলাম।

বাঙালি হিন্দুধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে এ বছর প্রতিটি পূজামণ্ডপে চালের বরাদ্দ ৫০০ কেজি থেকে বাড়িয়ে ৬০০ কেজি করেছে সরকার। তবে বরাদ্দের সেই চাল বাজারমূল্যের চেয়ে কম দামে প্রভাবশালী চক্রের কাছে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন সাভার-আশুলিয়ার দুর্গামণ্ডপের পূজারিরা।
৫ ঘণ্টা আগে
বগুড়ায় যুবদলের কর্মী পরিচয়ে বিরোধী নেতা-কর্মীদের পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে হারুনার রশিদ হারুন (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর টাকা না দেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে পুলিশে ধরিয়ে দেন তিনি।
৫ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর ও শেরপুর উপজেলার এলাকায় বিভিন্ন বয়সী মানুষের ফেস ভেরিফিকেশন, ছবি, পাসপোর্টের ছবি ও বায়োমেট্রিক তথ্য হাতিয়ে নেওয়ার ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় আট বছর ধরে এই কাজ করেছে একটি চক্র।
৫ ঘণ্টা আগে
কোথাও চলছে মাথার আদলে ক্যাপ ঠিকঠাক করার কাজ। কেউ সেটিতে লাগাচ্ছেন কৃত্রিম চুল। তাঁদের হাতে মাথার আদলে তৈরি হচ্ছে পরচুলা। দুই, চার কিংবা দশজন নন। এই কাজ করছেন প্রায় আড়াই শ নারী। আর এই কারখানা তদারকি করছেন বিলকিস বেগম। কারখানাটির মালিক তিনি। অন্যের প্রতিষ্ঠানে পরচুলা তৈরির কাজ শিখে এখন...
৬ ঘণ্টা আগে