
ঝিনাইদহে সনদ জালিয়াতির অভিযোগে বর্তমান প্রধান শিক্ষকের মামলায় সাবেক প্রধান শিক্ষককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী এই রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম মো. রনি আক্তার (৫০)। তিনি সদর উপজেলার অধ্যক্ষ মোশাররফ হোসেন-সালেহা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং পার্শ্ববর্তী দুর্গা নারায়ণপুর পুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মামলার বাদী একই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসরীন আক্তার। তিনি ২০২৪ সালের ১৪ নভেম্বর সাবেক প্রধান শিক্ষক মো. রনি আক্তারের বিরুদ্ধে শিক্ষক নিবন্ধন ও বিএড সনদ জালিয়াতি করে চাকরির অভিযোগে সদর থানায় মামলা করেন।
ঝিনাইদহ কোর্ট পুলিশের পরিদর্শক মো. মোক্তার হোসেন জানান, ২০২৪ সালের একটি মামলায় জাল সনদ প্রদান করে চাকরির অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রনি আক্তারকে দুটি ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন এবং ২০ হাজার টাকা জরিমানা করা করেছেন। অনাদায়ে দুটি ধারায় ৩ মাস করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। উভয় সাজা একটির পর আরেকটি কার্যকর হবে বলেও তিনি আদেশে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, রায় ঘোষণার সময় আসামি এজলাসে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তারিকুল আলম রায়ের প্রতিক্রিয়ায় বলেন, গত বছরের ১৪ নভেম্বরের মামলায় আজ রায় দেওয়া হয়েছে। মামলায় বেশি তাড়াহুড়ো করার দাবি করেন। তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহিলা বাস সার্ভিস। তবে চালুর এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও প্রত্যাশিত যাত্রী পাচ্ছে না বাস দুটি। দিনের বেশির ভাগ সময়ই ৪৫ আসনের বাসে অল্পসংখ্যক যাত্রী দেখা যায়।
২ ঘণ্টা আগে
সাগরে বড় জাহাজ থেকে তেল খালাস করে সরাসরি ডিপোতে আনার জন্য নির্মাণ করা হয় সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডাবল পাইপলাইন (এসপিএম)। কক্সবাজারের মহেশখালী থেকে বঙ্গোপসাগরের তলদেশ দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা ডিপো পর্যন্ত টানা হয়েছে ১১০ কিলোমিটার লম্বা এই পাইপলাইন। এই প্রকল্পে ব্যয় করা হয় ৮ হাজার ২৯৮ কোটি টাকা।
২ ঘণ্টা আগে
জনবসতিহীন এলাকায় একটি পরিত্যক্ত মুরগির খামার। সেখানে প্রতিদিন জড়ো হচ্ছে শিশু-কিশোর, প্রাপ্তবয়স্করা। টাকার বিনিময়ে বিভিন্ন বয়সী মানুষের কাছ থেকে নেওয়া হয় পাসপোর্টের ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ও ফেস ভেরিফিকেশন। দিনশেষে এসব তথ্য পাচার হয় বিদেশে।
৩ ঘণ্টা আগে
বর্ষা মৌসুম শেষ হয়েছে দেড় মাস আগে। কিন্তু সেই বর্ষার পানি নিষ্কাশন হতে না পারায় শরতের শেষ সময়ে এসেও যশোরের দুঃখখ্যাত ভবদহ অঞ্চলের অন্তত ২০০ গ্রাম জলাবদ্ধ রয়েছে। বর্ষকাল থেকে শুরু করে তিন মাস ধরে এসব গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী জীবনযাপন করছে।
৩ ঘণ্টা আগে