
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচটি স্থাপনার নতুন নামকরণ করা হয়েছে। এর মধ্যে ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবন ও শেখ হাসিনা ছাত্রী হলসহ ওই পরিবারের চার সদস্যের নামে চারটি স্থাপনা রয়েছে। গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সম্মেলনকক্ষে রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উপাচার্য মো. আবদুল হামিদ। সভায় বোর্ডের ১৮ জন সদস্য উপস্থিত ছিলেন। রাত সাড়ে ৯টায় সভা শেষ হয়। সভায় পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করে নতুন নামকরণসহ একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একাডেমিক ভবনের নতুন নাম কবি নজরুল একাডেমিক ভবন, শেখ হাসিনা ছাত্রী হলের নতুন নাম তাপসী রাবেয়া ছাত্রী হল, শেখ রাসেল জিমনেসিয়াম এখন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়াম, ওয়াজেদ মিয়া উচ্চশিক্ষা ও গবেষণা কেন্দ্রের নাম পরিবর্তন হয়ে ইনস্টিটিউট ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ এবং ঝিনাইদহে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ভেটেরিনারি কলেজের ছাত্র হলের নতুন নামকরণ হয়েছে কবি গোলাম মোস্তফা ছাত্র হল।
এ বিষয়ে বোর্ডের সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক হোসেন আল মামুন বলেন, স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পাঁচটি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এসব স্থাপনার নাম পরিবর্তনের জন্য নতুন নাম আহ্বান করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া নাম রিজেন্ট বোর্ডের সভায় যাচাই-বাছাই করে নতুন নামকরণের সিদ্ধান্ত হয়।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় কৃষিজমিতে গড়ে তোলা হয়েছে ১১টি ইটভাটা। এতে পরিবেশের যেমন ক্ষতি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকও। কমে যাচ্ছে আবাদি জমির পরিমাণও। তা ছাড়া ঘনবসতি এলাকা ও কৃষিজমির মধ্যে এসব ইটভাটা স্থাপনের কারণে নির্গত কালো ধোঁয়ায় কৃষি আবাদসহ ফলদ উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
১ ঘণ্টা আগে
নরসিংদীতে কলকারখানার বিষাক্ত বর্জ্যে নদ-নদীর পানি ভয়াবহ দূষণের কবলে পড়েছে। একসময়ের জীবন্ত নদীগুলো হারাচ্ছে স্বাভাবিক প্রবাহ ও প্রাণ। এতে নদীতীরবর্তী মানুষের জীবনযাত্রা, পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
২ ঘণ্টা আগে
যশোরের গ্রামীণ কাঁচা সড়কের দুই পাশে একসময় সারি সারি দাঁড়িয়ে থাকা বাবলা, আকাশমণি ও শিশুগাছ আজ কৌশলী নিধনের শিকার। গোড়া কেটে শুকিয়ে ফেলার পর গাছগুলো সরিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা, অথচ দেখভালের দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের নেই কোনো তদারকি। এক দশকে তিন হাজারের বেশি সরকারি গাছ হারিয়ে গেলেও উদাসীনতার কারণে থামছে
২ ঘণ্টা আগে
রাজধানীর কারওয়ান বাজারের একটি ব্যস্ত সড়ক এখন আর যেন সড়ক নেই। দোকানিদের দখলে সেটি পরিণত হয়েছে অস্থায়ী বাজারে। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে বিকল্প পথে চাপ বেড়েছে। কষ্টকর হয়ে উঠেছে পথচারীদের নিত্য চলাচল।
২ ঘণ্টা আগে