
বিভিন্ন মডেলের শত বছরের পুরোনো গাড়ির একটি শোভাযাত্রা বাংলাদেশ ভ্রমণ শেষে বেনাপোল বন্দর হয়ে ভারতে প্রবেশ করেছে। আজ শুক্রবার বেলা ১১টায় ১৬টি কার ও ২টি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বেনাপোল ও পেট্রাপোলে ইমিগ্রেশন কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করে।
এদিকে নানান রং আর ব্র্যান্ডের কার আর ভিনদেশের ষাটোর্ধ্ব ভ্রমণ পিপাসু মানুষদের দেখতে সীমান্তে শত শত মানুষ ভিড় করে। এ সময় পুলিশ, বিজিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়।
সারি সারি লাল, হলুদ, নীল, সবুজ আর বাদামি রঙের নজরকাড়া শত বছরের পুরোনো গাড়ি একনজর দেখতে এবং স্মৃতির পাতায় ধরে রাখতে ছবি আর সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নানা বয়সী মানুষ। বাংলাদেশের সংস্কৃতি আর ঐতিহ্য সরেজমিনে দেখতে গত ২০ অক্টোবর ভারতের কলকাতা থেকে ‘ইস্ট হিমালয়া ক্ল্যাসিক্যাল কার র্যালি’ শীর্ষক এই শোভাযাত্রা শুরু হয়।
বেলজিয়াম, ফ্রান্স, ফিনল্যান্ড, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, পর্তুগাল ও দক্ষিণ আফ্রিকার ৩৪ জন পর্যটক ও ৯ জন সহকারী এই শোভাযাত্রায় অংশ নেন। ভুটান ভ্রমণ শেষে ভারতের আসাম হয়ে গত ৬ নভেম্বর সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে শোভাযাত্রাটি। ২৪ দিনে তিন দেশ ভ্রমণে ৩ হাজার ২৪৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আগামীকাল ১২ নভেম্বর কলকাতায় গিয়ে এই যাত্রা শেষ হবে। শোভাযাত্রার বাংলাদেশ অংশের ব্যবস্থাপনা করেছে দ্য জার্নি ওয়ালেট নামের একটি প্রতিষ্ঠান।
র্যালিতে অংশ নেওয়া বিদেশিরা বলেন, বাংলাদেশ ভ্রমণ করতে পেরে তাঁরা খুব খুশি। এ দেশের মানুষের সংস্কৃতি, ঐতিহ্য আর আতিথেয়তায় তাঁরা মুগ্ধ। জীবনের শেষ মুহূর্তেও এই স্মৃতি স্মরণে থাকবে।
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, কার শোভাযাত্রা বন্দরে এসে পৌঁছালে সর্বোচ্চ প্রশাসনিক নিরাপত্তা দেওয়া হয়। পরে তাঁরা বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম শেষে ভারতে প্রবেশ করেন।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
৭ মিনিট আগে
কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।
৯ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
১৫ মিনিট আগে