
যশোরের চৌগাছায় বাসের চাকায় পিষ্ট হয়ে আফিয়া ইসলাম মৃধা (২২) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া তাঁর বাবা মহিদুল ইসলাম মৃধা (৫৮) আহত হয়েছেন। আজ সোমবার (২৩ জুন) সকাল পৌনে ৯টার দিকে চৌগাছা শহরের কপোতাক্ষ ব্রিজের অ্যাপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফিয়া চৌগাছা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কংশারীপুর মহল্লার মহিদুল ইসলাম মৃধার মেয়ে। তিনি শহরের মৃধাপাড়া মহিলা কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবা মহিদুল ইসলাম একই কলেজের নাইট গার্ড হিসেবে কর্মরত।
আহত মহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, আফিয়া চৌগাছা উপজেলা পরিষদের মধ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসের একটি ভ্রাম্যমাণ বাসে দেড় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলেন। প্রতিদিনের মতো আজ সকালে বাবার সঙ্গে মোটরসাইকেলে চড়ে তিনি প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে কপোতাক্ষ ব্রিজ পার হয়ে শহরের দিকের অ্যাপ্রোচ সড়কে পৌঁছানোর পর পেছন থেকে মহেশপুর থেকে ছেড়ে চৌগাছার দিকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা আফিয়া সিটকে সড়কে পড়লে তাঁর ওপর দিয়ে বাসের চাকা উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। স্থানীয় বাসিন্দারা তাঁর লাশ ও আহত মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আফিয়াকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে মহিদুলকে বাড়িতে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার পর চালক নুরুল ইসলাম বাসটি ফেলে পালিয়েছেন। পরে বাসটি থানা-পুলিশ হেফাজতে নেয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক নিরাপত্তা আইনে চৌগাছা থানায় মামলা রেকর্ড হয়েছে। বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। পলাতক চালক নুরুল ইসলামকে গ্রেপ্তারে পুলিশ অভিযানে রয়েছে।

ইফতারের সময় খাবার স্যালাইন ভেবে কৃষি জমিতে ব্যবহারের জন্য রাখা কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি কাওলা গ্রামে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে ডোমার উপজেলা....
১২ মিনিট আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
২ ঘণ্টা আগে