Ajker Patrika

আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন

যশোর প্রতিনিধি
আপডেট : ১৯ অক্টোবর ২০২৬, ২০: ০৮
আন্তঃক্যান্টনমেন্ট বিতর্কে কলেজ পর্যায়ে সাভার, স্কুলে আদমজী চ্যাম্পিয়ন
আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতার পর চ্যাম্পিয়নেরা। ছবি: সংগৃহীত

আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় কলেজ পর্যায়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।

আজ সোমবার যশোর সেনানিবাসের মেজর জেনারেল রফিক অডিটরিয়ামে এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।

কলেজ পর্যায়ের চূড়ান্ত পর্বে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে। অন্যদিকে স্কুল পর্যায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. হাফিজুর রহমান।

প্রধান অতিথি বিজয়ীদের অভিনন্দন জানান। পাশাপাশি বিচারকমণ্ডলীর মূল্যায়ন ও পরামর্শ থেকে শিক্ষা নিয়ে নিজেদের দুর্বলতা কাটিয়ে আরও প্রস্তুতি নিয়ে ভবিষ্যতে বিতর্কের মঞ্চে আসার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

সদর দপ্তর ৫৫ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতা শুরু হয় ১৩ অক্টোবর। এতে দেশের ২৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১২০ জন বিতার্কিক অংশ নেন। যুক্তিনির্ভর বক্তব্য, তথ্য-উপাত্ত উপস্থাপন, বিষয়ভিত্তিক বিশ্লেষণ ও তাৎক্ষণিক বুদ্ধিমত্তার মাধ্যমে তাঁরা নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভিন্ন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত