
যশোরের বাঘারপাড়ায় ডিবি পুলিশের সদস্য পরিচয়ে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের বরভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লক্ষাধিক টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকেরা হলেন পশুপতি দেবনাথ ও বিশ্বনাথ দেবনাথ। সম্পর্কে তাঁরা দুই ভাই। বরভাগ গ্রামে পাশাপাশি বাড়িতে পরিবার নিয়ে থাকেন তাঁরা।
ভুক্তভোগী পশুপতি দেবনাথের ছেলে ব্রজেশ্বর দেবনাথ বলেন, ‘শনিবার ভোর সোয়া ৪টার দিকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাঁদের ডাকাডাকি করা হয়। দরজা খুলতে রাজি না হওয়ায় তারা ভেঙে ঢুকবে বলে হুমকি দেয়। এ সময় তারা ঘরে ঢুকে বলে, তাদের কাছে তথ্য রয়েছে, চট্টগ্রামের এক আসামি এই বাড়িতে লুকিয়ে আছে। এরপর তারা (ডাকাত) প্রায় ১৫ মিনিট পুরো পুলিশের অভিনয় করে। সকলের গায়ে পুলিশের পোশাক ছিল। কয়েকজনের গায়ে ডিবি পোশাকের মতো জ্যাকেট ছিল। তবে তাতে ডিবি লেখা ছিল না। এ সময় তারা ওয়াকিটকিতে কথা বলতে থাকে।’
ব্রজেশ্বর দেবনাথ আরও বলেন, ‘ডাকাত দল একপর্যায়ে তাঁকে ও তাঁর কাকা বিশ্বনাথকে বেঁধে ফেলে ভয় দেখাতে শুরু করে। এ সময় মহিলাদের ভয় দেখাতে থাকে, আলমারি চাবি না দিলে তাদের মেরে ফেলবে। বাধ্য হয়েই তাদের হাতে চাবি দিয়ে দেওয়া হয়। এরপর তারা পশুপতি দেবনাথের ঘর থেকে এক লাখ টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়। এরপর বিশ্বনাথ দেবনাথের ঘর থেকে পাঁচ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার নিয়ে নেয়।’
ব্রজেশ্বর দেবনাথ জানান, ডাকাতেরা ১০-১২ জন ছিল। ৩৫-৪০ মিনিটের মধ্যে তারা দুই পরিবারের প্রায় সাত ভরি স্বর্ণ ও ১ লাখ পাঁচ হাজার টাকা নিয়ে গেছে।
মামুদালিপুর গ্রামের সাখাওয়াত হোসেন জানান, রাত ৪টার দিকে তিনি গরুর খাবার দিতে গোয়ালে প্রবেশ করেন। এ সময় তিনি দেখতে পান, ৫-৬টি মোটরসাইকেলযোগে পুলিশের পোশাক পরা একটি দল বরভাগ গ্রামের দিকে যাচ্ছে। ৪০-৫০ মিনিট পর একই দল আবার নোয়াপাড়ার দিকে ফিরে য়ায়।

জানতে চাইলে বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলীম আজকের পত্রিকাকে জানান, ‘পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি। এ বিষয়ে তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় কেউ আটক হয়নি।’

কাঁধের টিউমার অপসারণ করাতে গিয়ে ‘ভুল অস্ত্রোপচারে’ মারা গেছেন কৃষক ওসমান গণি (৫৫)। একই চিকিৎসকের ভুল অস্ত্রোপচারের শিকার হয়ে পঙ্গু হওয়ার পথে আরও তিনজন নারী-পুরুষ।
৫ ঘণ্টা আগে
তিস্তার পানি কমছে, কিন্তু কমছে না নদীপাড়ের মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা। বরং পানি নামার সঙ্গে সঙ্গে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় নদীর দুই তীরে শুরু হয়েছে ভয়াবহ ভাঙন। স্থানীয়দের দাবি, জিও ব্যাগ ফেলে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও স্থায়ী সমাধান মিলবে না। তিস্তা খনন ছাড়া এই সংকটের কোনো বিকল্প নেই।
৫ ঘণ্টা আগে
পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষের ভাগ্যবদল, আমিষের চাহিদা পূরণ এবং ক্ষুদ্র খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের তিন বছর মেয়াদি প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে পাহাড়ি জনপদের ভূপ্রকৃতি ও প্রথাগত প্রাণী পালনের রীতি উপেক্ষা করে অবাস্তব পরিকল্পনার কারণে প্রকল্পের উদ্দেশ্যও...
৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) যান্ত্রিক ত্রুটি মেরামত না হওয়ায় দেশজুড়ে তীব্র গ্যাস-সংকটের সুরাহা হয়নি। মেরামতকাজ শুরু হলেও টার্মিনালটি কবে চালু হবে, তা নিশ্চিত করে জানাতে পারেনি পেট্রোবাংলা বা জ্বালানি মন্ত্রণালয়। ফলে গ্যাসের এই তীব্র সংকট শিগগির কাটছে না।
৫ ঘণ্টা আগে