ডিপ্লোমা পাশ করে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি শুরু করেন জে এম রিয়াজ মোর্শেদ। এক সময় চাকরি ছেড়ে শুরু করেন চাষাবাদ। এখন মন দিয়েছেন ড্রাগন চাষে। এখন তাঁর বাগানে গেলে গাছে গাছে ঝুলতে থাকা ড্রাগন ফল আর মোর্শেদের মুখের হাসিই আপনাকে বলে দেবে চাকরি ছেড়ে মোটেই ভুল করেননি এই যুবক।
মোর্শেদ যশোরের ঝিকরগাছা উপজেলার পৌর সদরের কৃষ্ণনগর গ্রামের মো. মোজাম আলীর ছেলে। সাড়ে ১২ বিঘা জমিতে ভিয়েতনামি, আমেরিকান ও থাইল্যান্ডের জাতের লাল-হলুদ রঙের বিদেশি ফল ড্রাগন চাষ করেন। খেত থেকে মৌসুমে বিঘায় অন্তত দুই লাখ টাকা লাভের আশা করছেন ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী এই যুবক।
গতকাল মঙ্গলবার বিকেলে মোর্শেদের ড্রাগন বাগানে গিয়ে দেখা যায়, গাছে ঝুলছে প্রচুর পরিমাণ ড্রাগনগাছ। এ কারণে প্রতিদিন ড্রাগন তুলতে হচ্ছে। আকারে অনেক বড়। মোর্শেদ জানান, ড্রাগনের স্বাদ ভালো হওয়ায় বাজারে এর চাহিদা রয়েছে।
কৃষক উদ্যোক্তা মোর্শেদ বলেন, ‘যশোর সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পড়া শেষে একটি বেসরকারি ইলেকট্রনিকস কোম্পানিতে চাকরি করছিলাম। তারপর চাকরি ছেড়ে বাড়ি ফিরে কৃষিকাজে উদ্বুদ্ধ হই। এখন সাড়ে ১২ বিঘা জমিতে ড্রাগন চাষ করেছি। আগে লাগানো ছিল আরও এক বিঘা জমিতে।’
মোর্শেদ আরও বলেন, ‘ড্রাগনের বাগান ছাড়াও এক বিঘা কলা ও চীনা জাতের লেবুবাগান আছে দুই বিঘা। ২০২২ সালের শেষের দিকে ড্রাগন চাষের জন্য জমি প্রস্তুত করি। তারপর কাটিং, রোপণ, খুঁটি লাগানো, পরিচর্যা ও জমি বর্গাসহ আনুমানিক ৪০ লাখ টাকা খরচ হয়েছে। এই বাগানে ছয়-সাত বছর ধরে ভালোভাবে ফল ধরবে।’
মোর্শেদ বলেন, ‘গত এক মাসে প্রায় ৪ লাখ টাকার ড্রাগন বিক্রি হয়েছে। আমি কৃষি উদ্যোক্তা হিসেবে থাকতে চাই।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ হোসেন পলাশ বলেন, ‘ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিংয়ে লেখাপড়া শেষে চাকরি করছিলেন। চাকরি ছেড়ে কৃষি উদ্যোক্তা হয়েছেন। তিনি ড্রাগন চাষ করে সফল হয়েছেন। কৃষিকাজে শিক্ষিতরা এগিয়ে এলে কৃষি এগোবে, দেশ সমৃদ্ধ হবে।’

মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ও কুলটিয়া ইউনিয়নের হরিদাসকাটি ও পদ্মনাথপুর গ্রামকে সংযুক্ত করেছে মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালের ওপর নির্মিত সেতুটি। ভবদহের জলাবদ্ধতায় সেতুটি ডুবে জরাজীর্ণ হয়ে পড়ায় দুই বছর আগে স্থানীয় সরকার বিভাগ প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের কাজ শুরু করে। তবে নির্মাণকা
৩১ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি ওই এলাকার সাত্তার খানের ছেলে। রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে...
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মুশরীভূজা বটতলা গ্রামে সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনায় পাল্টাপাল্টি মামলার পর গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে পুরো গ্রাম। অনেক পরিবারের প্রধানেরা আত্মগোপনে চলে যাওয়ায় নেমে এসেছে অনিশ্চয়তা, উদ্বেগ ও আর্থিক সংকট।
৯ ঘণ্টা আগে
রাজশাহীর গোদাগাড়ীর হেরোইন সাম্রাজ্যে নতুন এক মাফিয়ার আবির্ভাব হয়েছে। তাঁর নাম নাসির উদ্দিন। একসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সোর্স হিসেবে কাজ করা নাসির এখন নিজেই হেরোইন কারবারি বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও নাসির তা অস্বীকার করেছেন।
৯ ঘণ্টা আগে