
যশোরের চৌগাছায় ধর্ষণে ব্যর্থ হয়ে এক গৃহবধূর আঙুল কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। আজ রোববার দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম তাহাজ্জুদ হোসেন ট্যানা (৪৫)। তিনি অনেক দিন ধরে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। আহত নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, ওই গৃহবধূ (২৫) বাড়িতেই একটি মুদিদোকান চালান। তাঁর স্বামী বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করেন। ফলে ওই নারী বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে তাহাজ্জুদ হোসেন তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে আজ দুপুরে তিনি গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তিনি ওই নারীর বাঁ হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে বিচ্ছিন্ন করে ফেলেন। তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। একই সঙ্গে অভিযুক্ত তাহাজ্জুদ হোসেনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করা হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটক তাহাজ্জুদ হোসেন ওই মামলার আসামি। তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল সোমবার তাঁকে যশোর আদালতে হাজির করা হবে।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে