
যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা বলেন, নিয়মিত মামলার আসামি ধরতে এসআই মেহেদী হাসান মারুফ ও এসআই উত্তম ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। তাঁরা সিয়াম নামের এক আসামিকে গ্রেপ্তার করেন। এ সময় স্থানীয় কয়েকজন দুষ্কৃতকারী পুলিশের কাজে বাধা দেয় এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর হামলা করে। এতে ওসিসহ সাতজন আহত হন। তাঁদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন বলেন, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তবে হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
১২ মিনিট আগে
হবিগঞ্জ জেলা কারাগারে বন্দী হত্যা মামলার আসামি রাসেল মিয়া মারা গেছেন। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৫ মিনিট আগে
ময়মনসিংহের ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকেরা। এতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও বিভিন্ন পণ্যবাহী পরিবহন। বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় শেফার্ড (গ্রুপ) জিনস লিমিটেড
১৭ মিনিট আগে
রাজধানীর বাড্ডায় একটি নির্মাণাধীন বাড়ির পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে বাড্ডা উত্তর পূর্বাঞ্চল ১০ নম্বর লেনে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে