
হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন অভিযোগ করেছেন, তিনি বিচারিক বৈষম্যের শিকার হচ্ছেন।
আজ সোমবার বিকেলে হবিগঞ্জ আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘ছয়টি হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পান, আর আমি ৩২৩ ধারার (কাউকে আঘাত করা) মামলায় ৫ মাস ধরে জামিন পাচ্ছি না। আমি বৈষম্যের শিকার।’ এ সময় তিনি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় বিকেলে সুমনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে হাজির করা হয়। তিনি নিজেই নিজের পক্ষে জামিন শুনানি করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুমনকে এর আগে বেলা আড়াইটার দিকে হবিগঞ্জ জেলা কারাগার থেকে আদালতে আনা হয়। তাঁর হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো ছিল। আদালতের হাজিরা শেষে বিকেল সোয়া ৪টার দিকে তাঁকে আবার জেলা কারাগারে পাঠানো হয়।
১১ সেপ্টেম্বর চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে ৯৭ জনের নাম উল্লেখসহ প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ১৬ জুলাই শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক সমাবেশে সুমনের নির্দেশে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আহত হন। পরে সুমনকে ঢাকায় গ্রেপ্তার করা হলে চুনারুঘাট থানার মামলায় শ্যোন অ্যারেস্ট দেখিয়ে তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়।

খুলনা বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ হাজারের কাছাকাছি চলে গেছে। এখানে দিন দিন ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করেছে। সরকারি হিসাবের তুলনায় আক্রান্তের সংখ্যা কয়েক গুণ। হাসপাতালগুলোতে রোগীদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। মশকনিধন কার্যক্রম জোরদার করা হলেও কোনো কাজ হচ্ছে না।
৮ মিনিট আগে
রংপুরের কাউনিয়ায় কর্মহীন ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার তিস্তা সেতু সংলগ্ন নদীর পাড়ে জেলা পরিষদের উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়।
২ ঘণ্টা আগে
বারণই নদে মাছ মরে ভেসে ওঠার ঘটনায় তিন সদস্য তদন্ত কমিটি বারণই নদ পরিদর্শন করে ৪টি স্থান নদের পানির নমুনা সংগ্রহ করেছি। পানি ল্যাবে পরীক্ষা করে মাছ মরে ভেসে ওঠার প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে। আর বারণই নদে ৮টি স্থানে মাছের...
২ ঘণ্টা আগে
তাঁদের বাসা দারুস সালাম মাদবর বাড়ি মসজিদের পাশে। তাঁর বাবা আব্দুল মান্নান দিনমজুরের কাজ করেন। রাতে তার মা জেসমিন টিনশেড ঘরে জানালার পাশে বসে টিভি দেখছিলেন। এ সময় জানালার বাইরে থেকে কে বা কারা গুলি করে। সেই গুলি এসে তাঁর মায়ের ডান হাতে লাগে...
২ ঘণ্টা আগে